भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 288, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 288

তৃতীয়োঽঙ্কঃ 243 বিভিন্নাংশ অদৃশ্য করিয়া ফেলিতেছে। তাহার পর ক্রমশঃ ঘন হইয়া ইহা লোকের দৃষ্টিপথ রোধ করিতেছে। ( পাঠান্তরে—ভুবনবাসীদিগের দৃষ্টির ফল হরণ করিতেছে )। ৭। এখন পথ প্রদর্শন কর। বিদূষক—প্রিয়বয়স্য, এই দিকে আসুন। ( উভয়ে পরিক্রমণ করিলেন ) বিদূষক—( ভালভাবে দেখিয়া ) হে বয়স্য, বৃক্ষবাহুল্যহেতু পিণ্ডীকৃত অন্ধকারতুল্য ( ঘনান্ধকারে পূর্ণ ) এই যে মকরন্দোদ্যান নিকটবর্তী হইয়া উঠিয়াছে। এখন এখানে কিরূপে পথ দেখিতে পাওয়া যাইবে? রাজা—( গন্ধ আঘ্রাণ করিয়া ) বয়স্য, আগে আগে যাও। এখানে পথ অতি সুপরিচিত। কেননা— এইটি নিশ্চয়ই চম্পকের শ্রেণী, এটি সুন্দর সিন্ধুবার বৃক্ষ। এইটি বকুলবৃক্ষসমূহের ঘনপঙ্‌ক্তি। আর এইটি হইতেছে পাটলবৃক্ষসমূহের বীথী। এইস্থানে পথ দ্বিগুণতর অন্ধকারের দ্বারা আবৃত হইলেও ( এইরূপ ) বিবিধ গন্ধ আঘ্রাণ করিতে করিতে অভিজ্ঞাত পদচিহ্ণের দ্বারা উহা অভিব্যক্ত হইতেছে ( সুস্পষ্টভাবে চিনিতে পারা যাইতেছে )। ৮। ( উভয়ে পরিক্রমণ করিলেন ) বিদূষক—হে বয়স্য, আমরা সেই মাধবীলতামণ্ডপে আসিয়া পৌঁছিয়াছি। ইহাতে মধুকরসমূহ উড়িয়া বেড়াইতেছে। বকুলপুষ্পের আমোদে দিগঞ্চল সুবাসিত হইয়া উঠিয়াছে এবং মসৃণ-মরকতমণিনির্ম্মিত শিলাকুট্টিমে পাদসঞ্চারে সুখানুভূতির দ্বারা ইহা যে সেই মাধবীলতামণ্ডপ তাহা সূচিত করিয়া দিতেছে। এখন আপনি এইস্থানে অবস্থান করুন। ততক্ষণে বাসবদত্তার বেশধারিণী সাগরিকাকে লইয়া আমি শীঘ্র ফিরিয়া আসিতেছি। রাজা—বয়স্য, তাহা হইলে সত্বর যাও। বিদূষক—বয়স্য, উৎকণ্ঠিত হইবেন না। আমি এখনই আসিতেছি। ( নিষ্ক্রান্ত ) রাজা—আমি ততক্ষণে মরকতশিলানির্ম্মিত বেদিকার উপর উপবেশন করিয়া প্রিয়ার সংকেতকালের জন্য অপেক্ষা করি। ( উপবেশন করিয়া চিন্তা করিতে করিতে ) অহো, কি আশ্চর্য্য! কামী ব্যক্তিরা নিজ গৃহিণীর সহিত সমাগমকে উপেক্ষা করিয়া অভিনব ( প্রিয় ) জনের প্রতি আদরাতিশয় ( দেখাইয়া থাকেন )।

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक) · पृष्ठ 288, कुल 520 में से · BharatKosha