रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 309, कुल 520 में से
संदर्भ में पढ़ें264 রত্নাবলী বীক্ষ্য অসৌ অসহনা প্রিয়া স্ফুটং জীবিতম্ অদ্য মুঞ্চতি। প্রজ্বলতঃ প্রেম্নঃ হি স্খলিতম্ অবিষহ্যং ভবতি ॥১৭॥ Beng. Trans. আর্য্য বসন্তক, প্রথম সমাগমে বিঘ্ন উৎপাদনে আমিই ইহার প্রতি অপরাধ করিয়াছি। রাজা—এইরূপে প্রত্যক্ষতঃ অপ্রিয়কার্য্য করিয়া আর আমার কি বলিবার আছে? তবুও বলিতেছি— দেবি, বিবর্ণ (নীচ অথবা অপরাধী) আমি নিজের মস্তকের দ্বারা তোমার চরণদ্বয়ের অলক্তকজনিত অরুণিমা এখনই অপনীত করিব। কিন্তু তোমার মুখচন্দ্রে ক্রোধসম্পর্ক- বশতঃ যে অরুণিমা রহিয়াছে, যদি তোমার আমার উপর অতিশয় করুণা হয় তাহা হইলে তাহাও অপনয়ন করিতে পারি॥ ১৪॥ (পাদযুগলে পতন) বাসবদত্তা—(হস্ত দ্বারা বারণ করিয়া) আর্য্যপুত্র, উঠুন, উঠুন। আর্য্যপুত্রের ঈদৃশ অন্তঃকরণ জানিয়াও যে পুনরায় কুপিত হইবে সে নিশ্চয়ই নির্লজ্জ! আর্য্যপুত্র, আপনি সুখে থাকুন, আমি যাইতেছি। (যাইতে উদ্যত) কাঞ্চনমালা—দেবি! ইহার প্রতি অনুগ্রহ করুন। চরণপতিত মহারাজকে পরিত্যাগ করিয়া চলিয়া গেলে আপনাকে পশ্চাতে অনুতাপ করিতে হইবে। বাসবদত্তা—দূর হ, অনভিজ্ঞে! এই বিষয়ে অনুগ্রহ বা পশ্চাত্তাপের কারণ কি আছে? তা আয়, যাই। (উভয়ে নিষ্ক্রান্ত) রাজা—দেবি, প্রসন্ন হও। (পুনরায় আতাম্রতাম্ ইত্যাদি শ্লোক পাঠ করিলেন) বিদূষক—বয়স্য, উঠুন। দেবী বাসবদত্তা চলিয়া গিয়াছেন। আপনি এখানে অরণ্যে রোদন করিতেছেন কেন? রাজা—(মুখ তুলিয়া) কি! দেবী আমার প্রতি অনুগ্রহ না করিয়াই চলিয়া গিয়াছেন! বিদূষক—আমরা যখন এখনও অক্ষতশরীরে বিদ্যমান রহিয়াছি, তখন অনুগ্রহ করেন নাই বা কিরূপে?