भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 315, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 315

270 রত্নাবলী অপমানিত করিয়াছেন, আমাকে সেইরূপ হইতে হইবে না। এখন তাহা হইলে অশোক- বৃক্ষতলে যাইয়া স্বেপ্সিত সাধন করি। ( পরিক্রমণ করিলেন ) বিদূষক—( শুনিয়া ) থামুন, থামুন, মশায়। এই যে শব্দশব্দ শুনা যাইতেছে! আমি জানি, হয়ত বা কখনও পশ্চাৎ অনুতাপ করিয়া দেবী আবার আসিয়া থাকিতে পারেন। রাজা—বয়স্য, দেবী মহানুভাবা। হয়ত কখনও এই রকম হইতেও পারে; সুতরাং শীঘ্র নির্ণয় কর। বিদূষক—আপনার যেরূপ আদেশ। ( নিষ্ক্রান্ত ) সাগরিকা—( অগ্রসর হইয়া ) তাহা হইলে এই মাধবীলতার পাশ তৈয়ারী করিয়া উদ্বন্ধনে আত্মহত্যা করি। ( লতাপাশ রচনা করিয়া ) হা পিতঃ! হা মাতঃ! আমি মন্দভাগিনী আজ অনাথা ও নিরাশ্রয়া হইয়া প্রাণত্যাগ করিতেছি। ( কণ্ঠে লতাপাশ দিয়া ) বিদূষক—( অবলোকন করিয়া ) উনি আবার কে? এঁকি দেবী বাসবদত্তা যে! ( ব্যস্তভাবে উচ্চস্বরে ) হে বয়স্য, রক্ষা করুন। এই যে দেবী বাসবদত্তা উদ্বন্ধনে আত্মহত্যা করিতেছেন। রাজা—( সসম্ভ্রমে আসিয়া ) কই, কই, কোথায় তিনি? বিদূষক—এই যে তিনি। রাজা—( কণ্ঠ হইতে পাশ খুলিয়া ) অয়ি সাহসিকে, এই দুষ্কর কার্য্য করিতেছ কেন? —তোমার কণ্ঠে পাশ অর্পিত হওয়ায় আমার প্রাণ কণ্ঠাগত হইয়াছে! সেই হেতু স্বার্থের জন্যই (নিজ প্রাণরক্ষার জন্যই) এই প্রযত্ন (তোমার প্রাণরক্ষার চেষ্টা)। হে প্রিয়ে, এ দুঃসাহসিক কর্ম্ম পরিত্যাগ কর। ১৬। Eng. Trans.—Jester—Oh friend, the Queen is angry; as to what she will do, that is by no means certain. I think Ságariká's life would be made impossible.

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक) · पृष्ठ 315, कुल 520 में से · BharatKosha