रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 368, कुल 520 में से
संदर्भ में पढ़ेंचतुर्थोऽङ्कः 323 जीवितनिराशया जीवनं प्रति आशाशून्यया। सामान्यजनदुर्लभेऽस्मिन् साधारणजन- दुष्प्रापिणि परिच्छदेन अलङ्कारेण, अत्र रत्नमालया इत्यर्थः। महाभिजनसम्पन्नया कुलीन- वंशोद्भूतया। अन्यथा सदृशस्यालङ्कारस्य सर्व्वथा प्राप्ताभाव इत्यर्थः। देवीभवनात् वासव- दत्ताभवनात्। Beng. Trans, সুসঙ্গতা—সেই ( সাগরিকা ) নিজের জীবনে হতাশ হইয়া ‘এই রত্নমালা বসন্তককে সমর্পণ করিও’ এই বলিয়া আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন। তাহা এখন আর্য্য গ্রহণ করুন। বসন্তক---( সাস্রনেত্রে করুণভাবে—কর্ণ বন্ধ করিয়া ) আর্য্যে, আমার কিন্তু হস্ত এইরূপ ব্যাপারে ইহা ( বহন ) পরিধান করিবার জন্য প্রসারিত হইতেছে না। ( উভয়ের রোদন ) সুসঙ্গতা---( করযোড়ে ) এইটা গ্রহণ করিয়া তাঁহার প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। বসন্তক—( চিন্তা করিয়া ) অথবা, আন; এইটা লইয়া সাগরিকার বিরহে ক্লিষ্ট- হৃদয় প্রিয়বয়স্যের চিত্ত বিনোদন করিব। ( সুসঙ্গতা বসন্তকের হস্তে রত্নমালা দিলেন ) বসন্তক—( গ্রহণ করিয়া সবিস্ময়ে অবলোকন করতঃ ) কোথা হইতে এই অলঙ্কার আসিল? সুসঙ্গতা—আর্য্য, আমিও কৌতূহলবশতঃ তাঁহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। বসন্তক—তখন তিনি কি বলিলেন? সুসঙ্গতা--তখন তিনি উর্দ্ধদিকে নিরীক্ষণ করিয়া দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করতঃ বলিলেন—‘সুসঙ্গতে, তোমার এখন এই কথা পাড়িয়া লাভ কি’? —এই বলিয়া রোদন করিতে লাগিলেন। বসন্তক—তাহাতে তিনি বলিলেন বৈ কি! সাধারণ লোকের দুর্লভ এই অলঙ্কার হইতে তাঁহাকে উচ্চবংশসম্ভূতা বলিয়া মনে হইতেছে। সুসঙ্গতে, বর্তমানে প্রিয়বয়স্য কোথায়? সুসঙ্গতা—আর্য্য, মহারাজ এখনই দেবী বাসবদত্তার প্রাসাদ হইতে বাহির হইয়া স্ফটিকশিলামণ্ডপে গমন করিয়াছেন। এখন ( সেইখানে ) গমন করুন! আমিও দেবী বাসবদত্তার পরিচারিকা হইব। ( উভয়ে নিষ্ক্রান্ত ) ইতি প্রবেশক