भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 421, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 421

376 রত্নাবলী वासवदत्ता—( रोदतीमालिङ्ग्य ) बहिणि ! समस्सस, सम- स्सस । (क) राजा—कथमुदात्तवंशप्रभवस्य सिंहलेश्वरस्य विक्रमबाहो- रात्मजेयम् ! (क) भगिनि ! समाश्वसिहि, समाश्वसिहि । Beng. Trans. দেখি ! এই যে আপনার কথায় সাগরিকাকে এখানে আনিয়াছি। বাসবদত্তা—( হাসিয়া ) আর্য্যপুত্র ! আমার সমস্ত জানা আছে। বসুভূতি—( সাগরিকাকে দেখিয়া জনান্তিকে ) বাভ্রব্য ! এই বালিকা ত ঠিক আমাদের রাজকন্যার ন্যায় দেখিতে ! বাভ্রব্য—অমাত্য, আমারও মনে তাই হয়। বসুভূতি—( প্রকাশ্যে রাজাকে লক্ষ্য করিয়া ) মহারাজ। এই কন্যাটি কোথা হইতে আসিয়াছেন ? রাজা—মহিষী জানেন। বসুভূতি—দেবি, এই কন্যাকে কোথা হইতে পাওয়া গিয়াছে ? বাসবদত্তা—অমাত্য, ইহাকে সাগর হইতে পাওয়া গিয়াছে; তাই বলিয়া অমাত্য যৌগন্ধরায়ণ আমার হস্তে নিক্ষেপ করিয়াছেন। সেই হইতে ইহাকে 'সাগরিকা' বলিয়া ডাকা হয়। রাজা—( স্বগত ) কি ! যৌগন্ধরায়ণ রাখিয়া গিয়াছেন ! তিনি কি আমাকে না জানাইয়া কিছু করিবেন ! বসুভূতি—( জনান্তিকে ) বাভ্রব্য ! যেরূপ বসন্তকের কণ্ঠে স্থিত রত্নমালা ( আমাদের রত্নমালার ) সুসদৃশ, সেইরূপ ইহারও সাগর হইতে প্রাপ্তি সুসঙ্গত। সুতরাং নিশ্চয়ই ইনি সিংহলরাজকন্যা রত্নাবলী ! ( অগ্রসর হইয়া প্রকাশ্যে ) আয়ুষ্মতি ! রত্নাবলি ! রাজপুত্রি ! তুমিও এইরূপ অবস্থায় পতিত হইয়াছ ! সাগরিকা—( বসুভূতিকে দেখিয়া সাশ্রুনেত্রে ) এই যে অমাত্য বসুভূতি ! বসুভূতি—হায় ! হায় ! আমি কি মন্দভাগ্য ! ( ভূমিতে পতন ) সাগরিকা—হায় ! হায় ! আমি কি মন্দভাগিনী ! হা পিতঃ ! হা মাতঃ ! আপনারা কোথায় ? আমাকে প্রত্যুত্তর দিন। ( আপনাকে পাতিত করিলেন ও মোহ )