भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 430, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 430

চতুর্থোঽঙ্কঃ 385 তাঁহাদের (সিদ্ধদের) কথায় বিশ্বাস স্থাপন করিয়া প্রভুর জন্য বহুবার সিংহলেশ্বরের নিকট রত্নাবলীকে প্রার্থনা করিলেও, সিংহলেশ্বর দেবী বাসবদত্তার মনোদুঃখ এড়াইবার জন্য (রত্নাবলীকে) যখন দিলেন না-- রাজা—তারপর কি হইল? যৌগন্ধ—(সলজ্জভাবে) তখন লাবাণক গ্রামে দেবী বাসবদত্তা অগ্নিতে দগ্ধ হইয়াছেন এই প্রবাদ প্রচার করিয়া তাঁহার (সিংহলেশ্বরের) নিকট বাভ্রব্যকে প্রেরণ করা হইল। রাজা—যৌগন্ধরায়ণ! তারপর আমি শুনিয়াছি। দেবী বাসবদত্তার হস্তে রত্নাবলীকে কি চিন্তা করিয়া স্থাপিত করিয়াছিলেন? বিদূষক—আমি ইহার অভিপ্রায় জানিয়াছি। না বলিলেও এইরূপ জানা যাইতেছে যে অন্তঃপুরস্থিতা তাঁহাকে (রত্নাবলীকে) মহারাজ অন্তঃপুরে যাইয়া সহজেই দেখিতে পাইবেন। রাজা—যৌগন্ধরায়ণ! বসন্তক আপনার অভিপ্রায় ঠিক বুঝিতে পারিয়াছে ত? যৌগন্ধ—মহারাজ যাহা বলেন! রাজা—আমার মনে হয় ঐন্দ্রজালিকের ব্যাপারও আপনার কৌশল-প্রয়োগ! যৌগন্ধ—তাহা না হইলে অন্তঃপুরে আবদ্ধা ইহার (রত্নাবলীর) সহিত মহারাজের সাক্ষাৎকার কিরূপে সম্ভবপর হইত? বসভূতিই বা না দেখিয়া কিরূপে ইঁহাকে চিনিতেন? (হাসিয়া) ভগিনীর সহিত পরিচয় হইবার পর এখন যাহা কর্ত্তব্য তদ্বিষয়ে দেবীই প্রমাণ। বাসবদত্তা—(সহাস্যে) আর্য্য অমাত্য। পরিষ্কার করিয়া বলিতেছেন না কেন যে, আর্য্যপুত্রকে রত্নাবলী সমর্পণ করুন। (রত্নাবলীকে স্বকীয় আভরণ দ্বারা অলঙ্কৃত করিয়া হস্তগ্রহণপূর্ব্বক রাজার নিকট অগ্রসর হইয়া) মহারাজ! এই রত্নাবলীকে গ্রহণ করুন। রাজা—(সহর্ষে হস্ত প্রসারিত করিয়া) দেবীর কোন্ অনুগ্রহকে না আদরের সহিত গ্রহণ করা হয়? (সাগরিকাকে গ্রহণ) বাসবদত্তা—আর্য্যপুত্র! ইহার জ্ঞাতিকুল দূরে রহিয়াছেন। আপনি এইরূপ আচরণ করিবেন যাহাতে এ অবস্থায় বন্ধুজনকে সে (রত্নাবলী) স্মরণ না করে। রাজা—দেবীর যাহা আদেশ। বিদূষক—(সহর্ষে নৃত্য করিয়া) হা হা! ভোঃ, আপনার জয় হউক! এখন সত্যই সমগ্র পৃথিবী প্রিয়বয়স্যের হস্তগত হইল। 25