रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 94, कुल 520 में से
संदर्भ में पढ़ेंप्रथमोऽङ्कः 40 अकाले स्वाभाविककुसुमोत्पत्तिकालादन्यस्मिन् समये इत्यर्थः । श्रद्धालुना उत्सुकेन विश्वासवता इति यावत् । आयास्यते आयासः क्रियते । प्रमादः अनवधानता । यस्य एष इति राजानमुद्दिशति । दृष्टिगोचरं—दृष्टिविषये । गावः इन्द्रियाणि चरन्त्याष्विति गोचरः विषयः । मदनमहोत्सवे पराधीनाः नियुक्ताः अन्यकार्यकरणासमर्थाः इत्यर्थः । उज्झित्वा त्यक्त्वा । Beng. Trans.—কাঞ্চন—দেবি, আমরা নিকটেই আসিয়া পৌঁছিয়াছি। আপনি কি দেখিতে পাইতেছেন না যে, এই সেই আপনার পরিগৃহীতা মাধবীলতা নিরন্তর প্রস্ফুটিত কুসুমে শোভিত হইয়া রহিয়াছে। এই আর একটি নবমালিকা লতা। ইহাতে অকাল- পুষ্পোদ্গম হইবে এই বিশ্বাসে মহারাজ নিজে কিরূপ আয়াস পাইতেছেন। ইহা অতিক্রম করিলেই সেই রক্তাশোক বৃক্ষ দেখা যাইবে, যেখানে দেবী মদনদেবের পূজা করিবেন। বাসব—অতএব সেইখানেই শীঘ্র যাই চল। কাঞ্চন—দেবী, আসুন আসুন। ( সকলে পরিক্রমণ করিলেন ) বাসব—এই সেই রক্তাশোকবৃক্ষ যেখানে আমি পূজা সমাপ্ত করিব। অতএব পূজোচিত উপকরণসমূহ এইখানে লইয়া আইস। সাগরিকা—( নিকটে যাইয়া ) দেবি, এই সমস্ত প্রস্তুত রহিয়াছে। বাসব—(দেখিয়া—স্বগত) অহো পরিজনবর্গের কি অনবধানতা! যাহার দৃষ্টিপথ হইতে ইহাকে অতি যত্নের সহিত রক্ষা করা হইতেছে, (আজ) তাহারই দৃষ্টির বিষয়ীভূত হইবে। আচ্ছা, আমি এইরূপ বলিব। (প্রকাশ্যে) সাগরিকে, আজ মদনোৎসবে পরিজনবর্গ কার্যব্যাপৃত থাকায় তুমি কেন সারিকাকে পরিত্যাগ করিয়া এখানে আসিয়াছ? অতএব তুমি সেখানে শীঘ্র যাও এবং পূজোপকরণগুলি কাঞ্চনমালার হস্তে অর্পণ কর। সাগরিকা—দেবী যেরূপ আদেশ করেন। (কয়েক পদ যাইয়া—স্বগত) আমি সারিকাকে সুসঙ্গতার হস্তে অর্পণ করিয়াছি। এই পূজা দেখিবার জন্য আমারও কৌতূহল রহিয়াছে। আমার পিতার অন্তঃপুরে ভগবান্ অনঙ্গদেবের যেরূপ পূজা হয়, এখানে ইহা সেইরূপ অথবা অন্যপ্রকার। অতএব, অলক্ষিত থাকিয়া ইহা দেখিব। (পরি- ক্রমণ ও অবলোকন করিয়া) সুতরাং যতক্ষণ না পূজার সময় হয়, ততক্ষণ আমি ভগবান্ অনঙ্গদেবকে পূজা করিবার জন্য পুষ্প চয়ন করিব। ( নাট্যে কুসুমচয়ন প্রদর্শন )। 4