रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 176, कुल 520 में से
संदर्भ में पढ़ेंদ্বিতীয়াঙ্কঃ 131 Beng. Trans হে নিরুদ্বেগে! ইহাকে দেখিয়া লাভ কি? সারিকা দূরে চলিয়া গিয়াছে। তা এস, অনুসরণ করি। : ( উভয়ে নিষ্ক্রান্ত ) বসন্তক—বাহবা, ধাৰ্ম্মিক শ্রীখণ্ডদাস, বাহবা! তোমার দোহদ (অর্থাৎ সাধ) দিবা- মাত্রই নবমালিকা এইরূপ হইয়া গেল; সেইজন্য নিরন্তর সমুদ্গত কুসুমরাজি দ্বারা ইহার শাখাসমূহ আচ্ছাদিত (অথবা শোভিত) হওয়ায় দেখা যাইতেছে যেন সে (নবমালিকা) দেবীর পরিগৃহীতা মাধবীলতাকে উপহাস করিতেছে। এখন গিয়া প্রিয়বয়স্যকে এই কথা নিবেদন করি। (পরিক্রমণপূর্ব্বক অবলোকন করিয়া) এই যে প্রিয়বয়স্য সেই দোহদের উপর দৃঢ় বিশ্বাসহেতু অপ্রত্যক্ষ হইলেও নবমালিকাকে কুসুমিত হইতে যেন প্রত্যক্ষ করিয়াই হর্ষোৎফুল্লনেত্রে এইদিকে আসিতেছেন। এখন উহার নিকট অগ্রসর হই। (রাজার দিকে অগ্রসর হইল) (যথানির্দ্দিষ্ট রাজার প্রবেশ) রাজা—(সানন্দে) যেরূপ কোনও নারী বিষম উৎকণ্ঠায় আকুল হইয়া পাণ্ডুবর্ণ ধারণ করে, ক্ষণে ক্ষণে তাহার জৃম্ভা প্রকাশ পায়, এবং অবিরত দীর্ঘনিশ্বাসের দ্বারা নিজের আয়াস (মদনপীড়া) প্রকাশ করে—সেইরূপ এই উদ্যানলতা সমুদ্গত কলিকা-(কোরক)-সমূহের বিকাশে শ্বেতবর্ণ ধারণ করিয়াছে—এবং নিরন্তর বায়ু- সঞ্চালনের দ্বারা আন্দোলনের ফলে ইতস্ততঃ ভ্রমণ জন্য নিজের খেদ উৎপাদন করিতেছে। —মদনবিহ্বলা পরকীয়া নারীর ন্যায় এই (লতাকে) দর্শনপূর্ব্বক আমি অদ্য নিশ্চয়ই মহিষীর মুখের (কান্তি) কোপে পাটলবর্ণ (গোলাপী) করিয়া তুলিব ॥৪॥ বসন্তক—(সহর্ষে অগ্রসর হইয়া) প্রিয়বয়স্যের জয় হউক! হে বয়স্য, ভাগ্যক্রমে আপনি আজ অভ্যুদয় লাভ করিয়াছেন। (এই বলিয়া পূর্ব্বোক্ত জেন দিঙ্মতেণ ইত্যাদি আবৃত্তি করিতে লাগিলেন) Eng. Trans. Sus. O you free from anxiety ! What is the use of looking at him ? The Sáriká has gone to a great dis- tance ; so come, let us follow her. (Both exeunt) Vasantaka. Well done, oh pious Shrîkhandadása ! well done !—by whose wish yielding drug, as soon as applied, the