भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 191, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 191

146 রত্নাবলী Beng. Trans. রাজা—ঠিকই বলিয়াছ। (আবার উভয়ে শুনিতে লাগিলেন) বসন্তক:—হে বয়স্য, এই দাসীপুত্রী সারিকা চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণের ন্যায় ষড়মন্ত্র পাঠ করিতে আরম্ভ করিল। রাজা—বয়স্য, কি বল। সে যে কি বলিল, আমি অন্যমনস্ক হওয়া হেতু বুঝিতে পারি নাই। বসন্তক—সে এইরূপ বলিতেছে,—দুর্লভ জনের প্রতি অনুরাগ, লজ্জা বলবতী ও আত্মা পরাধীন। হে প্রিয়সখি, প্রেম অতি বিষম, এক মরণই শ্রেষ্ঠ আশ্রয়। ৭। রাজা—(হাসিয়া) তোমার মত এইরূপ ব্রাহ্মণ ব্যতীত আর অন্য কে এই প্রকার ষড়মন্ত্র বিষয়ে অভিজ্ঞ হইতে পারে? বসন্তক—তাহা হইলে ইহা কি? রাজা—ইহা গাথাবিশেষ। বসন্তক—কি! গাথা! তাহা হইলে কি বলিল? রাজা—কোন প্রশংসনীয়-যৌবনবিশিষ্ট। কামিনী নিজের প্রিয়তমকে না পাইয়া জীবনের প্রতি নিরাশ হওয়ায় এইরূপ বলিতেছে। বসন্তক—(উচ্চ হাস্য করিয়া) এইরূপ বক্রোক্তি করিয়া লাভ কি? সরলভাবে বলিয়া ফেলুন না—‘আমাকে (অর্থাৎ রাজাকে) না পাইয়া (এইরূপ করিতেছে)’ । তাহা না হইলে অন্য কোন্ লোককে কামদেবচ্ছলে গোপন করা হইতেছে? (হাততালি দিয়া উচ্চ হাস্য করিলেন) রাজা—(ঊর্ধ্বে অবলোকন করিয়া) ধিক্ মূর্খ! তোমার এত উচ্চ হাসিতে বেচারী সারিকা ভয়ে উড়িয়া অন্য কোথায় চলিয়া গেল। (উভয়ে অনুসন্ধান করিতে লাগিলেন) বসন্তক—(দেখিয়া) হে বয়স্য, অন্য কিছু মনে করিবেন না। সে এই কদলীগৃহে গিয়াছে; তা আসুন, অনুসরণ করি। (উভয়ে পরিক্রমণ করিলেন) রাজা—দুর্বার মদনব্যথা পাইয়া তন্বী তাঁহার সখীগণের সম্মুখে যাহা বলিয়াছেন, তাহা শিশু-শুক-সারিকা প্রভৃতি পুনর্বার আবৃত্তি করিলে যাঁহারা ধন্য (পুণ্যবান্) তাঁহাদেরই কর্ণগোচর হয়।৮।