भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 225, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 225

180 রত্নাবলী (তারপর বাসবদত্তা ও কাঞ্চনমালা প্রবেশ করিলেন) বাসবদত্তা—কাঞ্চনমালে, এখন আর কতদূরে আর্য্যপুত্র-পরিগৃহীতা সেই নবমালিকা রহিয়াছে? কাঞ্চনমালা—এই কদলীগৃহ অতিক্রম করিলেই দেখা যাইবে। বাসবদত্তা—তাহা হইলে পথ দেখাও। কাঞ্চনমালা—দেবি, আসুন আসুন। (উভয়ে পরিক্রমণ করিলেন) রাজা—বয়স্য, কোথায় এখন প্রিয়তমাকে দেখিতে পাওয়া যাইবে? কাঞ্চনমালা—দেবি, যখন নিকটেই মহারাজ কথা বলিতেছেন, তাহাতে আমার মনে হইতেছে যে তিনি আপনার অপেক্ষা করিয়া রহিয়াছেন। অতএব, (ঐদিকে) অগ্রসর হউন, দেবি! বাসবদত্তা—(অগ্রসর হইয়া) আর্য্যপুত্রের জয় হউক! বিদূষক—(কক্ষে চিত্রফলক নিক্ষেপ করিয়া উত্তরীয়দ্বারা আচ্ছাদিত করিলেন) এই যে দেবী আসিয়াছেন। রাজা—(দেবীকে আড়াল করিয়া বিদূষকের প্রতি) বয়স্য, চিত্রফলক লুকাইয়া ফেল। (দেবীর প্রতি প্রকাশ্যে) দেবি, কুশল ত। এইখানে উপবেশন করুন। বাসবদত্তা—(উপবেশন করিয়া) আর্য্যপুত্র, সত্যই কি নবমালিকা কুসুমিতা হইয়াছে? রাজা—(হাস্যের সহিত) দেবি, আমরা প্রথমে আসিলেও আপনি দেরী করিতেছেন দেখিয়া তাহা দেখি নাই। এখন আসুন, এক সঙ্গেই উহা দেখিব। বাসবদত্তা—(ভালরূপে দেখিয়া) আর্য্যপুত্রের মুখের রক্তিমাতা দেখিয়াই আমি জানিতে পারিয়াছি যে, নবমালিকা কুসুমিতা হইয়াছে। তা এখন (ফিরিয়া) যাই। বিদূষক—আর্য্যে, যদি তাহাই হয় তাহা হইলে আমাদের জয় হইয়াছে (দুই বাহু প্রসারণ করিয়া নৃত্য, কক্ষ হইতে চিত্রফলক পতন ও তাহা দেখিয়া বিষাদ) (রাজা দেবীকে আড়াল করিয়া বিদূষকের প্রতি ফিরিলেন ও সঙ্গোপনে অঙ্গুলিদ্বারা দেখাইয়া দিয়া বসন্তকের মুখের দিকে চাহিলেন) বিদূষক—(রাজার দিকে ফিরিয়া ও অন্য সকলকে আড়াল করিয়া অনুচ্চস্বরে)