भारतकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 303, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 303

258 রত্নাবলী ‘চ্ছিন্নহৃদয়ঃ চ্ছিন্নমনাঃ। জীবিতসংশয়ঃ জীবিত জীবনবিষয়ে সন্দেহঃ অনেন ব্যাপারেন অনয়া দেব্যা বধরূপঃ কোঽপি দণ্ডঃ বিধাস্যত ইত্যর্থঃ। অন্ববগতানি সাগরিকা- গতানি। মহানুভাবা মহান্ অনুভাবঃ প্রভাবঃ যস্যাঃ সা। একঃ অপরাধঃ সাগরিকা- সন্নিধয়ঃ ইত্যর্থঃ। Prose. ত্বদ্বদনপহৃতকান্তিসর্ব্বস্বঃ ‘নিশানাথঃ প্রতিকর্ত্তুমিব উর্দ্ধকরঃ শৈলশিখরম্ আরুহ্য স্থিতঃ ॥১২॥ ( তব বক্ত্রেন্দুঃ ) পদ্মস্য রুচিং কিং ন হন্তি ? নয়নানন্দং কিং ন বিধত্তে ? আলোক- মাত্রেণ বা ঝষকেতনস্য বা কিং বৃদ্ধিং ন কুরুতে ? তব বক্ত্রেন্দৌ সতি যদয়মপরঃ শীতাংশুঃ উজ্জৃম্ভতে ( তত্ ) চেত্ অমৃতেন দর্পঃ স্যাত্ ইহ তবাপি বিম্বাধরং ( যত্ ) অজ্ঞেয়ম্ ॥১৪॥ Beng. Trans. বিদূষক—আর্য্যে সাগরিকে, নির্ভয়ে আপনি প্রিয়বয়স্যের সহিত আলাপ করুন। আজও পর্য্যন্ত নিত্য ( নিরন্তর ) ক্রুদ্ধা দেবী বাসবদত্তার কর্কশবচনে প্রিয়বয়স্যের কর্ণ দুইটী ঝালা-পালা হইয়াছে। এখন আলাপের মধুর বাক্যপ্রয়োগে সুখ লাভ করুক। বাসবদত্তা—( অনুচ্চস্বরে—ক্রোধ ও ঈষৎ হাস্যের সহিত ) হালা কাঞ্চনমালে, আমি কি এমনই কটুভাষিণী! আর আর্য্য বসন্তক বুঝি খুবই প্রিয়ংবদ্! কাঞ্চনমালা—( অনুচ্চস্বরে অঙ্গুলি প্রদর্শনপূর্ব্বক ভর্ৎসনা করিয়া ) হতভাগা, এই বাক্য তোমাকে ( পরে ) স্মরণ করিতে হইবে। বিদূষক—( দেখিয়া ) হে বয়স্য, দেখুন দেখুন—কুপিত কামিনীর কপোলদেশের ন্যায় ( আরক্তবর্ণ ) মৃগাঙ্ক পূর্ব্বদিক্কে আলোকিত করিয়া উদিত হইয়াছেন। রাজা—( অবলোকন করিয়া ) প্রিয়ে দেখ, দেখ, তোমার বদনের দ্বারা তাহার সমস্ত শোভা অপহৃত হওয়ায় নিশাপতি চন্দ্র যেন প্রতীকার করিবার ইচ্ছায় শৈলশিখরে আরোহণ করিয়া উর্দ্ধদিকে কর ( কিরণ ) প্রসারিতকরতঃ সম্মুখে বিরাজমান রহিয়াছেন। ১২। প্রিয়ে, এই চন্দ্র উদিত হইয়া কি নিজের জড়ত্বের পরিচয় দেয় নাই? কেননা,—তোমার বদনচন্দ্র কি পদ্মের শোভা বিনষ্ট করিতে পারে না? নয়নের কি আনন্দ বিধান করিতে পারে না? অথবা দর্শনমাত্রেই মীনকেতনের ( সমুদ্রের অথবা কামের ) বৃদ্ধি সাধন করিতে পারে না? তবে তোমার মুখশশী বিদ্যমান থাকিতে এই যে অপর একটি চন্দ্র উদিত