रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 398, कुल 520 में से
संदर्भ में पढ़ेंचतुर्थोऽङ्कः 353 রাজা—মহিষী যাহা বলেন। ( ঐন্দ্রজালিকের প্রতি ) ভদ্র, তুমি এখন বিশ্রাম কর। ঐন্দ্রজালিক—( পুনরায় পিচ্ছিকা ঘুরাইয়া ) মহারাজের যাহা আদেশ। ( বাহির হইতে হইতে ) আমার আর একটি খেলা মহারাজকে দেখিতেই হইবে। রাজা—হাঁ দেখিব বই কি। বাসবদত্তা—কাঞ্চনমালে, তুমি যাও, ইহাকে পারিতোষিক দাও। কাঞ্চনমালা—দেবী যেরূপ আদেশ করেন। ( ঐন্দ্রজালিকের সহিত নিষ্ক্রান্ত ) রাজা—বসন্তক, সৎকার করিয়া বসুভূতিকে লইয়া এস। ( বিদূষকের গমন ও প্রত্যাগমনে বসুভূতি ও বাভ্রব্যের সহিত বসন্তকের প্রবেশ ) বসুভূতি—( চারিদিকে অবলোকন করিয়া ) অহো, বৎসরাজের কি প্রভাব! কেননা, জয়হস্তিকর্তৃক আকৃষ্ট ও সঙ্গীতধ্বনিতে মুগ্ধ হইয়া প্রিয় অশ্বগুলি দেখিতে দেখিতে, সামন্ত রাজাদের সভায় কিছুক্ষণ অবস্থানকরতঃ সিংহলরাজের ঐশ্বর্য্য সদ্যঃ বিস্মৃত হইয়াছিলাম। এই সকল কারণে প্রকোষ্ঠদ্বারেও দ্বারপাল কৌতূহলপরবশ হইয়া আমাকে গ্রাম্য বলিয়া 'স্থির করিয়াছে। [ অথবা—আমার মহৎ কৌতূহলের নিমিত্ত প্রকোষ্ঠদ্বারে... ] ॥ ২॥ বাভ্রব্য—বসুভূতে! বহুদিন পরে প্রভুকে দেখিব এই আশায় আনন্দাতিশয্যবশতঃ অন্য কোনও অবস্থায় পড়িয়াছি বলিয়া বোধ করিতেছি। কেননা—আজ ভীতিবশে আমার ( জরাজনিত ) কম্প পরিবর্দ্ধিত হইয়াছে, বার্দ্ধক্যের অস্পষ্ট দৃষ্টিশক্তি বাষ্পজলের দ্বারা সম্পূর্ণ তিরোহিত হইয়াছে। স্বররোধহেতু গদ্গদভাব বার্দ্ধক্যবশতঃ অস্পষ্ট বর্ণযুক্ত বাক্যের জড়তা বর্দ্ধিত করিয়াছে।—এইরূপে আনন্দ আজ আমার বার্দ্ধক্যের সাহায্য করিতেছে ॥৩॥ বিদূষক—( অগ্রবর্ত্তী হইয়া ) অমাত্য, আসুন আসুন। বসুভূতি—( বিদূষকের কণ্ঠে রত্নমালা দেখিয়া জনান্তিকে ) বাভ্রব্য, আমার মনে হইতেছে এই সেই রত্নমালা, যাহা মহারাজ রাজপুত্রীকে বিদায়কালে দিয়াছিলেন। Eng. Trans. Vāsava—My lord, suspend this spectacle of magic. Vasubhuti, the chief minister is today come from the house of my maternal uncle. So, please first receive him. King—As the Queen says. (To the conjuror) Be pleased to repose a while. Magician—(Waves the plumes) As Your Majesty commands. 23