रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 407, कुल 520 में से
संदर्भ में पढ़ेंदाहप्रवादः अयं अलीकः आसीत्। अधुना प्रासादस्य अग्निपरीतत्वात् स सत्ये पर्य्यवस्यतीत्यर्थः ॥१५॥ Prose order—अर्चिषां निचयैः हर्म्याणां हेमशृङ्गश्रियम् इव आदधानः, सान्द्रोद्यानद्रुमाग्रप्लषणपिशुनितात्यन्ततीव्राभितापः धूमपातैः क्रीडामहीन्द्रं सजलजलधर- श्यामलं कुर्व्वन् एषः अग्निः श्लोषार्त्तयोषित्स्वने इह अन्तःपुरे सहसा उत्थित एव ॥१४॥ अयम् यः देवीदाहप्रवादः पुरा लावणके अभूत्, तत् सत्यम् इव कुर्व्वन् अत्र अयम् अग्निः उत्थितः ॥१५॥ Beng. Trans. বাসবদত্তা—(চিন্তা করিয়া) আর্য্যপুত্র, আমিও জানি না কে এই বিষয়ে মিথ্যা কথা বলিতেছে? বিদূষক—তাঁহার (রত্নাবলীর) কি হইল? বসুভূতি—তারপর লাবণকে অতর্কিত অগ্নিতে দেবী বাসবদত্তা দগ্ধ হইয়াছেন এই সংবাদ প্রচার করিয়া মহারাজ সেই সিংহলেশ্বরের নিকট বাভ্ৰব্যকে পাঠাইয়া পুনর্ব্বার রত্নাবলীকে প্রার্থনা করিয়াছিলেন। তখন মহামান্য সিংহলরাজ—‘মহারাজের সঙ্গে আমাদের সম্বন্ধলোপ না হউক’—এইরূপ চিন্তা করিয়া রত্নাবলীকে মহারাজের হস্তে সমর্পণ করিবার নিমিত্ত প্রদান করিয়াছিলেন। মহারাজের হস্তে সমর্পণের উদ্দেশ্যে আমাদের দ্বারা আনিবার সময় তরণীভঙ্গহেতু তিনি (রত্নাবলী) সমুদ্রে নিমগ্ন হইয়াছেন। (ক্রন্দন ও অধোমুখে অবস্থান) বাসবদত্তা—(সাশ্রুনেত্রে) আমি মন্দভাগিনী! আমার সর্ব্বনাশ হইল! হায়! ভগিনি রত্নাবলি! তুমি এখন কোথায়? আমাকে প্রত্যুত্তর দাও। (মূর্চ্ছা ও পতন) রাজা—দেবি! আশ্বস্ত হউন। দৈবের গতি দুরবগাহ। যানভঙ্গে সমুদ্রে নিমগ্ন ও উত্থিত এই দুইজনই তাহার দৃষ্টান্ত। (বসুভূতি ও বাভ্ৰব্যকে দেখাইয়া দিলেন) বাসবদত্তা—আর্য্যপুত্র, তাহা ঠিক। কিন্তু আমার ভাগ্য কি এরূপ হইবে? রাজা—(জনাান্তকে) বাভ্ৰব্য, ইহা যে কি ব্যাপার, আমি আদৌ বুঝিতে পারিতেছি না। বাভ্ৰব্য—মহারাজ শ্রবণ করুন।— (নেপথ্যে মহান্ কলকলশব্দ) শিখাসমূহের দ্বারা সৌধগুলিতে স্বর্ণশৃঙ্গের শোভা সম্পাদন করিয়া উদ্যানস্থিত ঘন- সন্নিবিষ্ট দ্রুমরাজির অগ্রভাগ দগ্ধকরতঃ তীব্রতেজ প্রকাশপূর্ব্বক এই অগ্নি সহসা দাহার্ত্ত