रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 51, कुल 520 में से
संदर्भ में पढ़ें6 রত্নাবলী ( হৈ ) নির্লজ্জ, তদ্ মম পুরঃ তব বহুমার্গাং বোঢ়ুং যুক্তম্। হে কৃষ্ণকণ্ঠ, স্বভাবকুটিলাং তাম্ এব অনুনয়, মদ্ গ্রহং মুঞ্চ, ইতি রুষা যম্ অদ্রিতনয়া আহ স বঃ পায়াৎ। ( কৃষ্ণপক্ষে ) পুরা মদর্থে মকরধ্বজেন ত্বত্তঃ কদনং সংপ্রাপ্তম্। ( হৈ ) নির্লজ্জ, তদ্ মম পুরঃ তব বহুমার্গাং বোঢ়ুং যুক্তম্। হে কৃষ্ণ, ভাবকুটিলাং তাম্ অনুনয়স্ব, কণ্ঠগ্রহং মুঞ্চ, ইতি রুষা যং লক্ষ্মীঃ আহ সঃ বঃ পায়াৎ। Beng. Trans. ( শিবপক্ষে )—পুরাকালে আমারই জন্য কামদেব তোমার নিকট হইতে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল। হে নির্লজ্জ, আমার সম্মুখে সেই হেতু বহুমার্গা ( ত্রিপথ- গামিনী ) গঙ্গাকে বহন করা তোমার পক্ষে যুক্তিযুক্ত বটে! স্বভাবতঃ কুটিলগতিবিশিষ্ট৷ তাহাকে ( গঙ্গাকে ) অনুনয় কর। হে কৃষ্ণকণ্ঠ ( নীলকণ্ঠ ) আমার গ্রহ অর্থাৎ দেহস্পর্শ ( অর্থাৎ আলিঙ্গন ) পরিত্যাগ কর।—পার্ব্বতী ক্রোধে যাঁহাকে এইরূপ বলিয়াছিলেন, তিনি তোমাদিগকে রক্ষা করুন। ( কৃষ্ণপক্ষে )—পুরাকালে আমাকে লাভ করিবার জন্য সমুদ্র তোমাকর্তৃক মথিত হইয়াছিল। হে নির্লজ্জ, আমার সম্মুখে শ্রুতিস্মৃত্যাদিবহুমার্গাবলম্বিনী ( সরস্বতীকে ) [ অথবা কুলটা ( কুব্জাকে ) ] বহন করা তোমার পক্ষে যুক্তিযুক্ত বটে! কুটিলভাববিশিষ্ট৷ তাহাকে তুমি অনুনয় কর। হে কৃষ্ণ, তুমি আমার কণ্ঠদেশ ধারণ পরিত্যাগ কর।— ক্রোধে লক্ষ্মী যাঁহাকে এইরূপ বলিয়াছিলেন, সেই ( কৃষ্ণ ) তোমাদিগকে রক্ষা করুন। Eng. Trans. ( In the case of Shiva )—‘Formerly the fish- bannered deity suffered destruction from you for my sake. O shameless one, so it is befitting of you to bear the river Ganga ( having many courses to flow) in my very presence ! O blue- necked one, entreat her who is crooked ( in her course ) by her nature ; give up embracing me’—May He who is thus said in anger by the mountain-born Goddess, protect you. ( In the case of Krishna )—‘Formerly the ocean was churned through your ( agency) for my sake. O shameless one, so it behoves thee to bear Sarasvati (presiding over different branches of learning) in my presence ! O Krishna, entreat her who is crooked by nature ; give up embracing me’ —May He who was thus said by Lakshmi in anger, protect you.